সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মুক্তিযুদ্ধের চেতনা

মুক্তিযুদ্ধের চেতনা এম এম আর জালাল এবং বিদ্যুৎ দে আজকাল আমরা কথায় কথায় "মুক্তিযুদ্ধের চেতনা" এই শব্দদ্বয় প্রায়ই শুনতে পাই। কিন্তু "মুক্তিযুদ্ধের চেতনা" বলতে আসলে কি বোঝায়? কয়েকদিন আগে একজন বিশাল মোটিভেশনাল স্পিকারকে বলতে দেখলাম "মুক্তিযুদ্ধের চেতনা" অর্থ হার না মানা। এক একজন এক এক রকম কথা বলেন। এর মধ্যে অনেক তাত্ত্বিক, রাজনৈতিক নেতা, আমলা, সাংবাদিক ইত্যাদি রয়েছেন। জিজ্ঞাসা করলে এক একজন এক একরকম কথা বলেন। বেশিরভাগ মানুষই কেমন জানি ভাসা ভাসা কথা বলেন। অর্থাৎ তাদের নিজেদেরই এ ব্যাপারে সঠিক ধারণা নেই। যারাই এই শব্দদ্বয় ব্যবহার করছেন তাদের মধ্যে অনেকে না বুঝে, অনেকে হুজুগে, অনেকে বিভেদের উদ্দেশ্যে আর অনেকে তেলবাজি করতে ব্যবহার করছেন। "মুক্তিযুদ্ধের চেতনা" ফ্রেজটি বা শব্দবন্ধটি হাল আমলে খুব ব্যবহৃত হচ্ছে। মুক্তিযুদ্ধের সময় বা এর অব্যবহিত পর এই শব্দের ব্যবহার কোনো পত্রপত্রিকা, বই, সরকারি নথি বা কোনো দলিলে ব্যবহৃত হয়েছে এমন কিছু আমাদের চোখে পড়ে নাই। অর্থাৎ শব্দটির ব্যবহার বেশিদিনের নয়। "মুক্তিযুদ্ধের চেতনা" – এই ফ্রেজটাকে আমরা যদি একটু ভাবসম্প্...