সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার টেলিগ্রাফিক বার্তা

বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার টেলিগ্রাফিক বার্তা বিদ্যুৎ দে        Published :  31 March 2017, 11:37 AM ইংরেজ আমল থেকেই বাংলার বিপ্লবীরা কাজ করে গেছেন দেশ স্বাধীনের লক্ষ্যে। শেষ পর্যন্ত অনেক রক্ত ঝরে ১৯৪৭ সালে যখন বেনিয়া ইংরেজরা বিদায় নিল তখন আসলে আমরা যেটা পেলাম সেটা ছিল সোনার পাথরবাটি। পরিণাম দূরদর্শী নেতারা আগেই অনুমান করেছিলেন। গরম তেল থেকে উত্তপ্ত আগুনে ঝাঁপ দেওয়ার অভিজ্ঞতা পেতে আমাদের বেশিদিন অপেক্ষা করতে হয়নি। পাকিস্তান ১৯৪৭ সালে রাজনৈতিক স্বাধীনতা পেলেও এর উভয় অংশের গণমানুষের স্বাধীনতা অধরা থেকে অধরাতর থেকে গেছে। বছরের পর বছর চলে গেছে কিন্তু একটা সংবিধান তৈরি করতে পারেনি। বাংলার মানুষ আরও অবহেলিত হতে থাকল। পুরো পাকিস্তানের অর্থনীতির বুনিয়াদ দাঁড়িয়েছিল বাংলার পাটের উপর, কিন্তু উন্নয়ন কার্যক্রম সব হতে থাকল পশ্চিম পাকিস্থান অংশে। এবং শেষ পর্যন্ত '৫২-এর ভাষা আন্দোলন, '৫৪-এর নির্বাচন, '৫৮-তে আইয়ুবের মার্শাল ল, '৬৬-তে ছয় দফা, '৬৯-এর আন্দোলনে আইয়ুবের পতন, '৭০-এর নির্বাচন পেরিয়ে বাংলার মানুষের পছন্দের রাজনৈতিক দল যখন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পুরো পাকিস্তানের শাসনভ...
সাম্প্রতিক পোস্টগুলি

‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র’ থেকে যশোরে সংগঠিত গণহত্যা

 ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র’ থেকে যশোরে সংগঠিত গণহত্যা বিদ্যুৎ কুমার দে একাত্তরের ৬ ডিসেম্বর যশোর শত্রুমুক্ত হয়। ১১ ডিসেম্বর সেখানে জনসভায় রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। ছবিটি এস এম সফির তোলা। আপনার ক্ষুধা লেগেছে কিন্তু কপালে জুটছে বেধড়ক মার, টয়লেটে যেতে চাইলেও পেটানো হচ্ছে, টানা রোদের মধ্যে আপনাকে শুইয়ে রাখা হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা, বুটের লাথি চলছে সমানে বুকে, পিঠে। মারের চোটে শরীরে ক্ষত হয়ে গেছে- সেসব ক্ষতে মাছি বসছে। পুঁজ চুঁইয়ে পড়ছে শরীরের বিভিন্ন জায়গা থেকে। ছুরি দিয়ে যেখানে সেখানে কাটা হচ্ছে এবং সেসব জায়গায় লবণ দিয়ে দেয়া হচ্ছে। নিয়মিত বিরতিতে রাইফেলের বাট দিয়ে সমানে মারা হচ্ছে। সারাদিনে খেতে দেওয়া হচ্ছে একবার দু'ছটাক চালের পচা ভাত, তাও নোংরা থালায়। পানি চাইলে দেওয়া হচ্ছে প্রস্রাব। পায়ে দড়ি বেঁধে উল্টা করে ঝুলিয়ে বেধড়ক পিটানো হচ্ছে। এরপর যখন নিস্তেজ হয়ে যাচ্ছেন, তখন একটি গর্তে ফেলে মাটি চাপা দিয়ে চলে গেলো; কিংবা বস্তার ভিতর ভরে কপোতাক্ষ নদে ফেলা দেওয়া হলো; কিংবা ছুরি দিয়ে মেরে সোজা নদীতে ফেলে দিল, কিংবা একটি ঘরে আপনার মতো আরও কয়েকজনকে জড়ো করে লেপ-কাঁথা দিয়ে জড়িয়ে পেট্রো...